খুলনায় পদ্মা ডিপোর ভেতরে ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় তেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোর ভেতর থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, আজ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোর ভেতরে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুরার ট্যাংক লরির চালক ইমরান, হেলপার সম্রাট, হেলপার মিন্টি, রানা ও বিল্লাল ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তেল জব্দ করা হয়।
এসএস/আরএন