ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেরপুর-৩: সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন চালুর ঘোষণা নবনির্বাচিত এমপির
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম
X

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইগাতী ধানহাটিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, তিনি একটি মোবাইল নম্বর (হটলাইন) চালু করবেন, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ যেকোনো অনিয়মের তথ্য মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানানো যাবে। তিনি বলেন, “এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটি তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরু করা হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জেডএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝