ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বুয়েটে ৩ দিনব্যাপী টার্ম অ্যান্ড এক্সিবিশন–‘রেজোনেন্স’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম
X

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীল ও একাডেমিক কার্যক্রম তুলে ধরতে আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী “টার্ম অ্যান্ড এক্সিবিশন–রেজোনেন্স”।

আগামীকাল শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ আয়োজন, যা ১৩ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ডিজাইনভিত্তিক একাডেমিক কাজ উপস্থাপন করা হবে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবভিত্তিক পরিকল্পনার প্রতিফলন ঘটাবে।

১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। এ সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থাপত্য ও নগর অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. শায়ের গফুর এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রদর্শনীটি ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

স্থাপত্য শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার এ অনন্য সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝