ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম
X

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে।

তবে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা ছেলেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহত হয়েছেন আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)। আর ঘাতক তার ছেলে নাদিম ইসলাম (২৮)।

রূপসা উপজেলা আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জল হোসেন জানান, নাদিম সকাল সাড়ে ৮টার দিকে তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা একটি গাছের শক্ত ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সকাল ৯টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করে। পরে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়।

নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝