ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলাপাড়া উপজেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ১২:২৯ পিএম
X

পটুয়াখালীর কলাপাড়ায় "কলাপাড়া উপজেলা প্রেস ক্লাব" আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া চায়না পার্ক হোটেলে "আমাদের কলম চলে মানুষের কল্যাণে" প্রতিপাদ্যকে ধারণ করে ৩০ জন স্থানীয় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ সদস্যদের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক বরিশাল সময়ের মো. কবির তালুকদারকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক, দৈনিক বাংলা পত্রিকার মো. আসলাম সিকদার সিনিয়র সহ-সভাপতি, ডেইলি ট্রাইবুনাল'র মো. নাহিদুল হক সহ-সভাপতি, বরিশালের আজকালের রাসেল মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুলেটিন পত্রিকার মো. রেহান উদ্দিন রেহানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার সংবাদের মো. ওমর ফারুককে অর্থ সম্পাদক, ডেইলি অবজারভার এর তুষার কান্তি হালদারকে দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকার নয়নাভিরাম গাইন (নয়ন) কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসানকে পাঠাগার সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মাই টিভি ও কালবেলা পত্রিকার সাইফুল ইসলাম রয়েল, বরিশাল মুখপাত্র পত্রিকার তাজুল ইসলাম আজাদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার মো. আরিফ সিকদার।

এছাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন- দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মো. সোহেল সিকদার, বরিশাল বাণীর এইচ. এম. আকবর, বৈশাখী টেলিভিশনের মো. ছগির হোসেন, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার এইচ. আর. মুক্তা, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার প্রণব নারায়ণ বিশ্বাস, দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাসুম বিল্লাহ, দি ডেইলি এক্সপ্রেসের সিয়াম আব্দুল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার আবুল হাসনাত মো. রিমন সিকদার, দৈনিক আমার বাংলা পত্রিকার এস. এম. আবিদ হাসান, এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার মো. ইউসুফ আলী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কলাপাড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কলাপাড়া উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানান।

টিকে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝