ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, ২ জনের কারাদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৯:৪৭ পিএম
X

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ ভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে ৭০৯ লিটার ডিজেল ছাড়াও ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।

তিনি জানান, অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এছাড়া ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝