ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে যৌথ অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পিএম
X

দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বাহাদুর বাজার ও চকবাজার এলাকায় বিভিন্ন দোকান ও গুদামে তদারকি কার্যক্রম চালানো হয়।

জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাব, সেনাবাহিনী, বিএসটিআই ও পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে বাজারে ভোজ্য তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

অভিযান পরিচালনায় দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান, আদনান কবির উদয় ও ফয়েজুর রহমান ফয়েজ। এ সময় র‍্যাব দিনাজপুর ক্যাম্পের মেজর কাউসার বাঁধন এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক মহসিন রব্বানী উপস্থিত ছিলেন।

অভিযানকালে অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে বাহাদুর বাজারের এসকে ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স পাটোয়ারী স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেসার্স সৈয়দ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চকবাজারের মিলন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, লক্ষী ভান্ডারকে ১০ হাজার টাকা এবং রফিক স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ যেন ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি ও বৈধভাবে মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝