ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া আক্তার (২৫) কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর এ রায় দেওয়া হয়। এ সময় আদালত মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন। এ রায়ে উচ্চ আদালতে আপিল করবেন।

এনএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝