ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জলঢাকায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম
X

নীলফামারীর জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সায়েন্টিফিক অফিসার (আইএনএআরএস) আল আমিন এবং প্রযুক্তি উপস্থাপন করেন সায়েন্টিফিক অফিসার (আইজিসিআরটি) গৌরাঙ্গ রায়। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টস অফিসার সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো জলঢাকা সরকারি কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, আলহেরা এডুকেয়ার হোম, শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়, অনির্বাণ বিদ্যালয় এবং সরকারি মডেল হাই স্কুল।

পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এইচএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝