দিনাজপুরের চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াদ ইসলাম (২২) তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবির ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্সের গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে মালামাল বিতরণ করে। দুপুরের নামাজের জন্য বিতরণ বন্ধ রেখে মসজিদে গেলে সেই সুযোগে ডিলারের দু'জন কর্মচারী ৪৫টি প্যাকেজের মালামাল চুরি করে।
এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদি হয়ে দু'জনের নাম উল্লেখ করে গত ০৪ এপ্রিল (শনিবার) থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ইসলাম কে গ্রেপ্তার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, 'তাকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।'
এমএ/এমএ