ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি: ঢামেক জরুরি বিভাগের সেবা বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কিছু শিক্ষার্থীর সঙ্গে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আপাতত জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা সেবা স্থগিত রয়েছে।

ঘটনার পর হাসপাতালের ভেতরে ও বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঢামেকের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে কিছু শিক্ষার্থী স্লোগান দিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, একটি রুমে নিয়ে পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারপিট করেছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা।

অন‍্যদিকে জরুরি বিভাগের কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালের ভেতরে-বাইরে উভয় পক্ষের উত্তেজনা চলছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার পর আমাদের কাছে সংবাদ আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের কাটাকাটি হয়েছে। এই সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গেছে। পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝