ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চলনবিলে শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি: ফলন কম-বাড়তি খরচের শঙ্কায় কৃষক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম
X

শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত সিংড়ার চলনবিলে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আধাপাকা ও কাঁচা ধানের ক্ষতি হয়েছে। এতে বোরো ধানের ফলন কম ও কাটুনি খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় দুঃচিন্তায় পড়েছেন কৃষক।
      
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুসিত সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নে মঙ্গলবার রাতে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধান সহ ভুট্টা, মুগ, তিল, আম, লিচু ও সবজি ফসলের কম বেশী ক্ষতি হয়েছে। এরমধ্যে ৫২ হেক্টর জমির বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি শিলাবৃষ্টি হয়েছে। কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়।

তবে কৃষকদের মতে ক্ষতিগ্রস্থ ধানের পরিমাণ ১০০ হেক্টর ছাড়িয়ে গেছে। বোরো মৌসুমের শেষ সময়ে প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন চলনবিলের লাখো কৃষক।

সাতপুকুরিয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, হঠাৎ গতরাতে শিলাবৃষ্টি ও বাতাসে ধান মাটিতে শুয়ে পড়ায় ফলন কমের আশঙ্কায় রয়েছে। তাছাড়া এই ধান কাটুনিতে বাড়তি টাকা গুনতে হবেও বলে চিন্তায় পড়েছেন। আর ইন্দ্রাসন গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় দুঃচিন্তায় রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, উপজেলায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। হালকা বাতাস ও শিলাবৃষ্টিতে ৫২ হেক্টর জমির ধান মাটিতে পড়ে গেছে। ভুট্টা, আম সহ অন্যান্য ফসল সামান্য ক্ষতি হয়েছে। আশা করছি আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কমে যাবে।

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝