ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পিএম
X

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।

জানা যায়, সাংগঠনিক কাজে জেলা সদরের আকবরি এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন নির্মল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নির্মলের অপর সহযোগী তখন পালিয়ে যান।

হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) দায়ী বলে অভিযোগ করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক অমর চাকমা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝