ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে শিশু (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

থানা ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর নওখৈড় এলাকার বৃদ্ধ সহির উদ্দিন (৭০) বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে ফুঁসলিয়ে প্রতিবেশি নাতনীকে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই শিশুটি বাড়িতে এসে তার দাদা ও দাদিকে জানালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই শিশুর দাদি বাদি হয়ে রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে পুলিশের এসআই আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধর্ষণ চেষ্টাকারী ওই বৃদ্ধকে আটক করে। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, ওই শিশুটির পিতামাতা গার্মেন্টেসে চাকুরী করায় দাদি বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারি বৃদ্ধকে আটক করে। ওই শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এমইউএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝