ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে ২ অটোভ্যানের সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে দুটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে এবং ভ্যানচালকসহ আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় শান্তিরবাজার থেকে একটি অটোভ্যান কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী আইনুল ইসলাম খোকা (৪৫), সিফাত রানা (২০), জহির উদ্দিন (৪৫) ও মমতাজ ওরফে নেজাবদ্দিন (৬৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইনুল ইসলাম খোকা (৪৫)-কে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝