দিনাজপুরের চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়ার গোলাম মোস্তফা নামে এক কুয়েত প্রবাসীর সরলতার সুযোগ নিয়ে দুই সন্তানের জননী স্ত্রী লাকি আরা (৩৯) পরকিয়া প্রেমিক মাবুদ হোসেনসহ কয়েকজনের পরামর্শে আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেটের পাশে তৈরীকৃত বাড়ি ক্রয়ের জন্য নগদ ১৯ লক্ষ টাকা, আড়াই লক্ষ টাকা দিয়ে সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিষ্ট্রি করাসহ বাড়ির দামি সকল আসবাবপত্র, কুয়েত থেকে টাকার পাঠানোর ৭ বছরের ভাউচার, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গোপনে সটকে পরে। পরবর্তিতে পরকিয়া প্রেমিক মাবুদ হোসেন (৪০) কে বিয়ে করে।
কুয়েত প্রবাসী গোলাম মোস্তফা বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জানতে পারে, স্ত্রী অন্যত্র বিয়ে করেছে। এরপর স্ত্রীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফিরে আসতে অস্বীকার করে। এ ঘটনায় ওই কুয়েত প্রবাসী গত ০৩ এপ্রিল (শুক্রবার) থানায় আট জনকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তদন্তকারি কর্মকর্তা মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক গৃহবধূ লাকি আরা ও মাবুদ হোসেনকে গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, 'মামলার সূত্র ধরে দুই প্রতারক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এমএ