Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

শ্রীনগরে আধুনিক হাসপাতাল ও জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয়ের দাবি

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ৬৫)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি আধুনিক হাসপাতাল ও বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু-এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ২১টি জেলার রাজধানীতে প্রবেশের অন্যতম গেটওয়ে শ্রীনগর উপজেলা হলেও এখানে উন্নত চিকিৎসা সুবিধার অভাব দীর্ঘদিনের। বিশেষ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির ঘটনা বাড়ছে।

তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় একটি আধুনিক মেডিকেল কলেজ ও ট্রমা সেন্টার স্থাপন করা হলে ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে দুর্ঘটনাকবলিত রোগীদের জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হবে, যা অসংখ্য প্রাণ রক্ষা করতে সহায়ক হবে। বর্তমানে জটিল রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হওয়ায় সময় ও ব্যয়ের চাপ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীনগরের রাঢ়িখালে অবস্থিত স্যার জগদীশ চন্দ্র বসু-এর পৈতৃক ভিটায় একটি বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের। সেখানে একটি আন্তর্জাতিকমানের গবেষণা কেন্দ্র গড়ে তোলা হলে দক্ষিণ এশিয়ায় বিজ্ঞান গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সীমিত। ফলে শিক্ষার্থীদের ঢাকাসহ অন্যান্য অঞ্চলে যেতে হয়। এ প্রেক্ষাপটে শ্রীনগরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ঐতিহ্যবাহী বিক্রমপুর অঞ্চলের শিক্ষার গৌরব পুনরুদ্ধার সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহিম সরকার, ষোলঘর সরকারি একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান, খোদাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশের আলী, রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওমর আলী এবং কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব।

বক্তারা জানান, উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী-অভিভাবকরাও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে ধন্যবাদ জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শ্রীনগরে একটি সরকারি মেডিকেল কলেজ ও স্যার জগদীশ চন্দ্র বসু-এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এইচআইএল/এসআর





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close