ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম
X

বগুড়ার নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি অফিস তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার পর থেকে উপজেলাজুড়ে আকাশে মেঘ জমতে থাকে। পৌনে ৫টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।

উপজেলার দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, দীর্ঘদিন পর আজ এতো শিলাবৃষ্টি হলো। এখন সব ধান গামর হয়ে গেছে। কিছুকিছু জমির ধান বের হতে শুরু করেছে। যে পরিমাণে শিল ও ঝড় হলো, এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, বোরো ধান পাকার অনেক দিন বাকি। এই ঝড় ও শিলাবৃষ্টিতে খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝