ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:২৫ পিএম
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর এডহক কমিটির সভাপতি হিসেবে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আরও ১০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

তিনি জানান, তিন মাসের জন্য গঠিত এ কমিটিতে তামিম ইকবালকে সভাপতি করা হয়েছে। নবগঠিত কমিটি এই সময়ের মধ্যে বোর্ডের কার্যক্রম পরিচালনা করবে।

বিসিবিতে অনিয়ম নিয়ে শোরগোল হয়। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুদিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ। ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে।

সভাপতি তামিম ইকবাল ছাড়াও এডহক কমিটিতে সদস্য হিসেবে থাকছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝