ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন: জরিমানা ৫০ হাজার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম
X

নাটোরের সিংড়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। 

সোমবার রাত ১১ টায় উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর বিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। 

অভিযুক্ত ব্যক্তি সোনাপুর গ্রামের রওশন আলীর ছেলে ও ভেকু গাড়ীর পরিচালক। একই সাথে চলনবিলের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ভেকুগাড়ীর চারটি ব্যাটারি জব্দ ও কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করা হয়।
  
এর আগে রাত ৮ টায় উপজেলার জামতলি আখি ফিলিং স্ট্রেশনে অভিযান পরিচালনা করে মোটর যান আইনে ১১ জন মোটর সাইকেল চালকের আট হাজার ১০০ টাকা জরিমানা করেন ইউএনও।
       
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, রাতের আধাঁরে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খননের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝