ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। এছাড়াও সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয়। প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

কর্মসূচি চলাকালে উপস্থিত সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রশাসন জানায়, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে জেলেদের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝