ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পনে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রেজিনা খাতুন। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জহির উদ্দিন (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়ন কবির মামুদ (খেজুরের তল) এলাকার পাকা রাস্তায় ফুলবাড়ী থানার পুলিশ এক মাদক বিরোধী অভিযানে অংশ নেন। এ সময় ওই পথ দিয়ে একটি অটোরিকশা আসতে দেখেন পুলিশ। পরে অটোরিকশাটি কাছাকাছি আসলে থামিয়ে তল্লাশী করে ৩ কেজি ৭৯০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ জহির উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএস আই রেজিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এসিআর/এসআর 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝