ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় মাটির দেয়াল ধসে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ৪:৩৬ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা এলাকায় নিজ বসতঘরের পুরোনো মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement