ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোম্পানীগঞ্জে তেলের খোঁজে বের হয়ে আর ফিরলো না দুই বন্ধু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম
নিহত মো. ইব্রাহীম ইমন ও অন্তর।
X

নিহত মো. ইব্রাহীম ইমন ও অন্তর।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে দাগনভূঁঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। 

নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মৃধা বাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ উপজেলায় অকটেন ও পেট্রোলের সংকট চলছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঁঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঁঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলে চাপা দেয়। দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার চার দিন পর সোমবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।

রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বলেন, 'চার ভাই দুই বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। কিছু দিন পর ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, 'বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝