ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় বাস চাপায় ছাত্রদল নেতা নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ পিএম
X

নাটোরের সিংড়ায় বাস চাপায় নাদিম কায়সার ওরফে রুবেল হোসেন (৩৮) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়ের নিংগইন বাসষ্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা পৌর শহরের নিংগইন গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহনের ঢাকা মেট্রো-ব১১-৫৬১৯ নম্বরের একটি বাস সিংড়ার নিংগইন এলাকায় উল্টো পথে ঢুকে রাস্তা পারাপারের সময় ওই ছাত্রদল নেতাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেন বিক্ষুব্ধ জনতা।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে। ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক বাস আটক রয়েছে।

এসআই/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝