ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুগঞ্জে ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলমনগর রেলওয়ে মসজিদের পূর্ব পাশে একটি ফাঁকা স্থানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রিপন মিয়া (২৬), ইমন খান (২০) ও আলামিন মিয়া (৩৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পরবর্তীতে তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝