ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে ঈদগাহ মাঠ ও স্কুল-মাদরাসায় যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

সোমবার দুপুর ১টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে রানীরবন্দর ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী নারী-পুরুষ, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। 

জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়, চাইন্ড কেয়ার স্কুল ও কলেজ, দারুস সুন্নাহ মাদরাসা, রানীরবন্দর ঈদগাহ মাঠ, উত্তর রানীপুর বায়তুল জান্নাত জামে মসজিদ এবং স্থানীয় কবরস্থানে মরদেহ নিয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটির একাংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন রানীপুর গ্রামের প্রভাবশালী মৃত মনিরুজ্জামান ওরফে গোঠোর ছেলে আফতাব উদ্দিন। অথচ এই রাস্তাটি দিয়েই দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে ওই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই পথ দিয়ে যাতায়াতকারীরা চরম বিপাকে পড়ে যান। শুধু তাই নয়-কোনো ব্যক্তি মারা গেলে রানীরবন্দর ঈদগাহ মাঠে জানাযা নামাজ আদায় করতে যাওয়াও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলরতদেরকে অনেক দূর ঘুরে বর্তমানে চলাচল এবং চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।  

এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখলকারীর খপ্পড় থেকে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নিকট আবেদন করেছেন এবং আবেদনের অনুলিপি দিনাজপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াকে প্রদান করছেন।

সোমবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করার জন্য দায়িত্ব প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমইউএ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝