ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ২:৩৫ পিএম
X
Advertisement

বরগুনার আমতলীতে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ডের ত্রিমুখী রাস্তার গলাচিপাগামী রাস্তার মোড়ের বটগাছ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত তরিকুল বাছিত (২৪) পটুয়াখালীর কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আমতলী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপাগামী রাস্তার মোড়ের বটগাছ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল বাছিত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার বাদি হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হেসেন বলেন, 'গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

এসকে/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement