দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮৪/১৯-এস সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. সাবিরন (৯০) দক্ষিণ বাসুদেবপুর জিলাপি পট্টি, বাংলা হিলি এলাকার মো. জামাত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওপর অবস্থানকালে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মরদেহ চার খণ্ড হয়ে যায়। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এমআর/এমএ