Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

বৈসাবি উৎসব ঘিরে খাগড়াছড়িতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: সেনাবাহিনী

প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ১৭৬)

খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডারের ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী জাতিগোষ্ঠীর সামাজিক আনুষ্ঠিকতা বৈসাবি উৎসবের আনন্দ নসাৎ করতে একটি চক্র তৎপরতা চালাচ্ছে বলে গোয়েন্দা তথ্য আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট ও সামাজিক নেতৃবৃন্দ মিলে এ তৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
 
রোববার বৈসাবি উপলক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে জেলার নিরাপত্তা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডারের ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

বৈসাবি উৎসবকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির সম্ভাব্য শঙ্কা তুলে ধরেন রিজিয়ন সদর দপ্তরের জিএসটু মেজর কাজী মোস্তফা আরেফিন।
 
তিনি বলেন, বিগত সময়ের মতো বৈসাবির উৎসব ও আনন্দঘন পরিবেশ বিঘ্নিত করতে ইউপিডিএফ নানা ধরণের তৎপরতা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, পর্যটকদের হয়রানি করা, জ্বালানী সংকটকে ইস্যু করা সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার শঙ্কা রয়েছে। তবে সমন্বিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
 
নিরাপত্তা সমন্বয় সভায় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম,  পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বিজিবি সেক্টরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এনএম/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close