ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় হাম-রুবেলা টিকাদান শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম
X

নওগাঁয় হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। 

ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হাম-রুবেলার এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল এসেছে। যা থেকে ১৭ হাজারের বেশি ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন টিকা দেওয়া হবে। ঈদ-উল-আযহার আগ পর্যন্ত চলবে এই কার্যক্রম। জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫ থেকে ১০ মাস। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু করা হবে। 

সরেজমিনে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান কেন্দ্র ঘুরে দেখা যায়, টিকা প্রদান শুরুর সঙ্গে সঙ্গেই শিশুদের নিয়ে হাসপাতাল কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। একত্রে একাধিক শিশু কেন্দ্রে আসায় মাঝে মধ্যে জটলাও তৈরি হচ্ছে। তবে টিকা প্রদানে নিয়োজিত কর্মীরা সুশৃংখল ভাবে শিশুদের টিকা প্রদান করছেন।

শিশুকে নিয়ে টিকা দিতে আসা নিতপুর বাজার এলাকার কামরুন নাহার নামে এক মা বলেন, 'আমার শিশুর বয়স ১৭ মাস। ১৫ মাস বয়সে যে হাম-রুবেলার টিকা সেটি নিয়েছি। টিকা নেওয়ার পরও আমার শিশুর শরীরে হামের লক্ষ্মণগুলো দেখতে পাচ্ছি। চোখ লালচে হয়ে যাচ্ছে কান, নাক দিয়ে পানি পড়ছে সাথে সর্দি-জ্বরও হচ্ছে। কয়েকদিন থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি। আজকে টিকা দেওয়া হবে দেখে আবারও শিশুকে নিয়ে এখানে এসেছি। যদি দেওয়া যায় তাহলে দিব।'

অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শ্যামলী রাণী বর্মন, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্প্রতি শিশুদের মাঝে হাম রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দেয়ায় পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়া, সকল পর্যায়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে বেশী আক্রান্ত এলাকাগুলোতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। 

তারা বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের শিশুদের মধ্যে হাম রোগে আক্রান্তে মৃত্যু ঝুঁকি বেশী থাকে। তাই টিকার পাশাপাশি ভিটামিন এ গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে। পর্যাপ্ত টিকা মজুত আছে।

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝