ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলিতে সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস মিলছে না
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:১৭ পিএম
X
Advertisement

সরকার এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করলেও দিনাজপুরের হিলিতে সেই দামে মিলছে না গ্যাস সিলিন্ডার। এলপি গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সিএনজিচালকরা। গ্যাসের দাম বাড়লেও যাত্রী ভাড়া না বাড়াতে পারায় লোকসানের মুখে পড়েছেন তারা। 

এদিকে, গ্যাসের বাড়তি দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

গত ০২ এপ্রিল সরকার ১২ কেজির সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন করে দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে। সে দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়। কিন্তু হিলির বেশীর ভাগই দোকানেই এখনও সেই নতুন দামে এলপিজি গ্যাস সিলিন্ডার মিলছে না। কোম্পানি ভেদে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। 

এর আগে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৫০০ টাকা থাকলেও এক লাফে তা বেড়ে ৪০০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। 

এদিকে, গ্যাস সংকটের কারণে হিলি বিরামপুর রুটে ২৫টির মতো সিএনজি চলাচল করলেও এখন তা কমে ১০ থেকে ১৫টিতে নেমেছে।

সিএনজিচালক আলতাফ হোসেন বলেন, 'এমনিতে তো যাত্রী নেই তার উপর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের তো আয়-রোজগার কমে গেছে। একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫০০ টাকা, এখন হয়েছে ১ হাজার ৯০০ টাকা। সিলিন্ডার প্রতি ৪০০ টাকা বেশি বেড়েছে। এতে আমাদের খুব দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

সিএনজিচালক খলিলুর রহমান বলেন, 'বর্তমানে গ্যাসের দাম বেশি। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষায় না। আগে ছিল ৬২ টাকা গ্যাসের লিটার এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। আর এলপিজি সিলিন্ডার ১২ কেজির দাম ছিল ১ হাজার ৫০০ টাকা, এখন বর্তমানে আমরা কিনছি ১ হাজার ৯০০ টাকা। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষাচ্ছে না।'

এমআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement