ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গজারিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৩১ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ১:৩৩ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশা উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত মো. ইলিয়াস মেম্বার (৫৫) ভবেরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাতেমা বেগম (৩০) ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জীবিকার তাগিদে তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে সেটি ভাড়ায় দেন। তবে তার অটোরিকশাটি সম্প্রতি স্থানীয় কিছু লোক জোরপূর্বক আটকে রাখে। সেটি উদ্ধারের জন্য তিনি ইউপি সদস্য ইলিয়াস প্রধানের শরণাপন্ন হন। 

অভিযোগ রয়েছে, রিকশাটি উদ্ধার করে দেওয়ার বিনিময়ে ওই মেম্বার তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়। ভুক্তভোগীর দাবি, শনিবার সকালে তিনি জানতে পারেন তার রিকশাটি ইলিয়াস মেম্বারের বাড়িতে রয়েছে। সেখানে রিকশাটি আনতে গেলে মেম্বার পুনরায় তাকে কুপ্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। সে সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় এক নারীর সহায়তায় তিনি উদ্ধার পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজীন নাহার বলেন, 'ফাতেমা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।'

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস প্রধান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই নারী কোথায় থাকেন আমি জানি না। তিনি স্থানীয়দের সামনে আমার মাকে ধাক্কা দিয়েছেন, এর বাইরে কিছু হয়নি। মোবাইল ছিনতাই বা শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। থানায় অভিযোগের বিষয়েও আমি অবগত নই।'

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, 'এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝