ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদকের আসর থেকে ১২ জন আটক, ১১ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পিএম
X

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকের আসর থেকে মা, ছেলে ও নাতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের দণ্ড প্রদান করেন।

আটক ও সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়া একই ইউনিয়নের টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তোকির আলম (৩৪), টেপিগঞ্জ ইউনিয়নের কমল রায় (২৫), নীলফামারীর ডোমার উপজেলার হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২) এবং বোদা উপজেলার রাগিব ইয়াচার (২২) ও মামুনুর রশিদ (৩০)।

তাদের মধ্যে তহমিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং সেখানে নিয়মিত মাদকসেবীদের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং আসামিদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে তহমিনা বেগমকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, 'মাদকের বিরুদ্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।'

এইচসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝