ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রোববার থেকে ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের টিকাদান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম
X

রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় হঠাৎ করে হামের প্রকোপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল (রোববার) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। যদিও এ কর্মসূচি দেশব্যাপী কার্যকর হবে, প্রাথমিক অবস্থায় বেশি সংক্রমণের হার বিবেচনা করে ৩০টি উপজেলা নির্বাচন করা হয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল ইপিআই থেকে এসব উপজেলায় টিকা প্রেরণ করা হয়েছে।

ইপিআই-এর স্টোর কিপার মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিক অবস্থায় ৩০টি উপজেলায় গতকাল টিকা প্রেরণ করেছি। এসব উপজেলায় ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের তালিকা আমাদের কাছে এসেছে, যারা মিজেলস্ টিকা গ্রহণ করেনি। তালিকাভুক্ত শিশুদের টিকা অনুযায়ী সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও জানান, জরুরি টিকাদান কর্মসূচির আওতায় সরকার দেশের ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

যে ৩০ উপজেলা থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, ভোলাহাট, নাটোর সদর, এবং যশোর সদর।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে ৯ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি শনাক্ত করা গেছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝