ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে ২ ড্রাম ডিজেল জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:১৫ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ১:০৩ পিএম
X

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে দুই ড্রাম ডিজেল জব্দ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভূতিপুকুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভূতিপুকুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ৭৩৮/১০-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় দুই ড্রাম ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল পাচার রোধে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝