ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম
X

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার বেলা ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে কাজ চলছে।'

তিনি বলেন, 'আমাদের রেকার গাড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি সড়িয়ে নিচ্ছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝