ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজদিখানে অবৈধ ভাবে মাটি কাটায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম
X

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মধ্য রাতে অভিযান চালিয়ে লতব্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন খান খোকনকে আটক করেছে প্রশাসন। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

অভিযানকালে অবৈধ ভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সেভেটর) সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এ ঘটনায় শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লতব্দী ইউনিয়নের বিপুল পরিমাণ ফসলি জমির মাটি অবৈধ ভাবে কেটে নেওয়া হচ্ছিল। একটি সংঘবদ্ধ চক্র জমির মালিকদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে এসব জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছিল।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকার সুযোগে শামসুদ্দিন খান খোকন কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ অবস্থায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী, সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

এনইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝