ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বরগুনায় দুর্বৃত্তদের আগুনে প্রবাসীর স্বপ্ন ধূলিসাৎ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম
X

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামে প্রবাসী কবির মাদবরের স্বপ্ন দুর্বৃত্তদের দেওয়া আগুনে শেষ হয়ে গেছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের শাহজাহান মাদবরের ছেলে মো. কবির মাদবর কাতারপ্রবাসী। প্রবাসে থাকাবস্থায় অনেক কষ্ট করে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে একটি চৌচালা কাঠের ঘর নির্মাণ করেন। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে এসে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছিলেন।

বুধবার (১ এপ্রিল) বিকালে কবির মাদবরের স্ত্রী শাহিনা বেগম তার বোনের বাড়িতে যান। এ সময় কবির মাদবর বাড়ির একটু দূরে কানাই মৃধা স্ট্যান্ডে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি তার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে এসে দেখেন, তার ঘরে আগুন জ্বলছে এবং ঘরটি পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রবাসী কবির জানান, “আমরা কেউ ঘরে ছিলাম না। ঘরের পশ্চিম পাশ দিয়ে জানালা ভেঙে পেট্রল ঢেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।”

আগুনে ঘরের মধ্যে থাকা ৩ লাখ নগদ টাকা, আধা ভরি স্বর্ণ, স্টিলের ২টি আলমারি, ফ্রিজ, কাপড়চোপড়, আসবাবপত্র, চালসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় পাসপোর্টও পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রবাসী কবির বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কেন দুর্বৃত্তরা আমার ঘরে আগুন দিয়েছে, আমি জানি না। আমি প্রশাসনের কাছে দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি করছি।”

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে বলেন, “আগুনে ঘর পোড়ার কথা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝