ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাঁথিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের, আহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
X

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আবু সাইদ (৪৭) নামে এক কৃষক এবং আকরাম হোসেন (৪৪) নামের  এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পারভেজ (১৫) নামের এক কিশোর আহত হয়েছেন। 

আবু সাইদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে। এবং আকরাম হোসেন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আবু সাইদ সোনাতলা গ্রামের  কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ তুলতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়৷ এ সময় তার শরীরের উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় একই গ্রামের রাজা হোসেনের ছেলে পারভেজ মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি বজ্রপাতের শব্দ শুনে আহত হয়। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।

অপরদিকে একইদিনে ১০ মিনিটের ব্যবধানে প্রায় একই সময়ে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের আকরাম হোসেন তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোন বৃষ্টি হচ্ছিল না। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেয়ে  উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

করমজা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেডইউ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝