ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন হোসেনাবাদ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে ও ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement