ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে লাইসেন্স বিহীন দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম
X

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে নারায়ণগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, ডাক্তার ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটিকে অভিযুক্ত করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। 

অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝