ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাবনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম
X

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে।

নিহত শাহিন আলম (৩০) ওই গ্রামের রওশন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রওশন আলীর দুই ছেলে বাবুল হোসেন ও শাহিন আলম পৃথকভাবে বসবাস করতেন। বড় ছেলে বাবুল হোসেন তার বাবার ভরণপোষণ করতেন। গত শনিবার (২৮ মার্চ) দুপুরে খাবার খাওয়া নিয়ে বাবার সঙ্গে বাবুল হোসেনের তর্ক-বিতর্ক হয়। এ সময় বিষয়টি নিয়ে ছোট ভাই শাহিন আলম বড় ভাইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবুল হোসেন ছোট ভাই শাহিন আলমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করেন। এতে শাহিন গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এদিকে, তাকে ঢাকায় নেওয়ার জন্য টাকা-পয়সা জোগাড় করতে স্বজনরা বাড়িতে আসেন। বাড়িতে ফেরার পর শাহিনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতেই মারা যান।

সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝