ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেঁতুলিয়ায় তেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম
X

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। 

পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধ ভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি অবৈধ ভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয় ৷ ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয় এবং অবৈধ তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করা হয়।'

সে সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝