ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ৩:৩৭ পিএম
X

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল।

অভিযানে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় খগেরহাট (বিনয়পুর) এলাকার সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, 'আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।'

এইচসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝