ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে খুলনার কৈয়াবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের ইট বালু ব্যবসায়ী আ. রশিদ খানের মেয়ে।

আটককৃত নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। ওই সময় শিশুটির বাবা মোবাইলে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয়। দেন-দরাবর করে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হলে তারা পুলিশকে বিকেল ৪টার দিকে জানায়। পরে পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে র‌্যাবের সহায়তা চাওয়া হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, 'ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশুটিকে সুস্থ অবস্থায় রাত ১০টার দিকে খুলনা কৈয়াবাজার এলাকা থেকে উদ্ধার এবং অভিযুক্ত নয়নকে আটক করা হয়।

তিনি বলেন, 'আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এটি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝