ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহারে নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় মব সৃষ্টি করে মালিককে পিটিয়ে আহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পিএম
X
Advertisement

ঢাকার দোহার উপজেলায় নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় জমির মালিককে মব সৃষ্টি করে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, জমির মালিক পীর খন্দকার ডালু শাহ নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কার, উজ্জল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ সন্ত্রাসী তাকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছেন। মুহূর্তে মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে এ ঘটনার সঠিক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ ডালু শাহ। 

বুধবার দুপুরে উপজেলার দোহার বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দোহার বাজার এলাকায় পীর ডালু শাহ তার নিজ জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কার, উজ্জল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এবং তাকে মেরে রাস্তায় ফেলে দেয়। মুহূর্তে মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। 

স্থানীয় বাসিন্দারা বলেন, পীর ডালু শাহ্ একজন বৃদ্ধ মানুষ। তাকে দিনে-দুপুরে এভাবে রাস্তায় ফেলে মারাটা অন্যায় ও অমানবিক। 
 
এবিষয়ে পীর ডালু শাহ্ বলেন, আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে কিছু সন্ত্রাসী আমাকে মেরে আহত করেছে। পাশে দরবার শরীফ ও আমার পেট্রোল পাম্প। এই দুটি স্থাপনা রক্ষার জন্য আমি কাটাতারের বেড়া দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি। কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসী আমাকে আঘাত করে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি। 

এ বিষয়ে অভিযুক্ত সম্রাট বেপারীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ঘটনার সংবাদ পেয়ে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি বলেন, পাম্প মালিক পীর শাহ ডালুকে মাটিতে ফেলে মারপিট করা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement