ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম
X

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় মো. সাহাদ (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল সাহাদ। বৈলতলী এলাকায় পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝