ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হিলিতে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ২:৩৪ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

সভায় বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে আগাম করণীয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জলাবদ্ধতা নিরসনে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝