ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম
X

পাবনার সাঁথিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আফছার সরদার (৪৫) গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজিলাল সরদারের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি দিনমজুরের কাজ করতেন বলে তার পরিবার জানায়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের কৃষক অফছার সরদার স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। 

আফসার সরদারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঘুঘুদহ গ্রামে ই্রবাহিম গ্রুপ ও কাজিলাল সরদার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, 'আমার বাবার হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

নিহত আফছার সরদারের মা আবেদা খাতুন বলেন, 'আমার ছেলে সহজ সরল সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।'

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, 'আফছার সরদার সুন্দর মনের মানুষ ছিল। এলাকায় কারো সাথে তার কোন দ্বন্দ্ব ছিল না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা করা হয়েছে।'

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।'

জেইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝